চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা উপজেলায় ভোট গ্রহণ ২১ মে

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা

আপলোড তারিখঃ 2024-04-02 ইং
চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা উপজেলায় ভোট গ্রহণ ২১ মে ছবির ক্যাপশন:

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা, মেহেরপুর জেলার গাংনী এবং ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু ও শৈলকুপা। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে। দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চার ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে।
১৬১ উপজেলা পরিষদের তালিকা:
২১ মে যেসব উপজেলা পরিষদে ভোট হবে, সেগুলো হলো- খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার সদর ও আলমডাঙ্গা; মেহেরপুর জেলার গাংনী, কুষ্টিয়া জেলার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু ও শৈলকুপা; যশোর জেলার চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা; মাগুরা জেলার শালিখা ও মহম্মদপুর; নড়াইল জেলার সদর ও লোহাগড়া; বাগেরহাট জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরা জেলার তালা, দেবহাটা ও আশাশুনি। বরিশাল বিভাগের বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া; পটুয়াখালী জেলার দশমিনা, গলাচিপা ও বাউফল; পিরোজপুর জেলার কাউখালী ও নেছারাবাদ; ভোলা জেলার বোরহানউদ্দিন, সদর ও দৌলতখান; ঝালকাঠী জেলার সদর ও নলছিটি; বরগুনা জেলার বেতাগী ও সদর।
রংপুর বিভাগের পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁও জেলার সদর ও রাণীশংকৈল; নীলফামারী জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা; দিনাজপুর জেলার বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ; লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী; রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ; কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও সদর; গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সদর। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সদর ও পাঁচবিবি; বগুড়া জেলার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; রাজশাহী জেলার পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও তাড়াশ; পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর।
ঢাকা বিভাগের ঢাকা জেলার সাভার ও ধামরাই; গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর; নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার; গাজীপুর জেলার কালিয়াকৈর ও শ্রীপুর; রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি; মানিকগঞ্জ জেলার শিবালয়, ঘিওর ও দৌলতপুর; ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা; মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার; শরীয়তপুর জেলার সদর ও জাজিরা; নরসিংদী জেলার বেলাবো ও মনোহরদী; টাঙ্গাইল জেলার ভূঞাপুর, কালিহাতি ও ঘাটাইল; মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টুঙ্গিবাড়ী; কিশোরগঞ্জ জেলার কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম। ময়মনসিংহ জেলার সদর, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা; নেত্রকোনা জেলার সদর, পূর্বধলা ও বারহাট্টা।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ; সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট; মৌলভীবাজার জেলার সদর ও রাজনগর; হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া; কুমিল্লা জেলার সদর দক্ষিণ, আদর্শ সদর ও বরুড়া; চাঁদপুর জেলার সদর, শাহরাস্তি ও হাজীগঞ্জ; নোয়াখালী জেলার সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগ; লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর; চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান; কক্সবাজার জেলার ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া; খাগড়াছড়ি জেলার সদর, দীঘিনালা ও পানছড়ি; রাঙ্গামাটি জেলার কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী এবং বান্দরবান জেলার রুমা, লামা ও নাইক্ষ্যংছড়ি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)