আলমডাঙ্গায় ঈদের পোশাক না পেয়ে যুবকের আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2024-03-31 ইং
আলমডাঙ্গায় ঈদের পোশাক না পেয়ে যুবকের আত্মহত্যা! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদের পোশাক কিনতে টাকা না দেওয়ায় পিতা-মাতার ওপর অভিমান করে রাশেদুল ইসলাম (২৫) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম আসমানখালী স্কুলপাড়ার টিপু সুলতানের ছেলে।

স্থানীয়রা জানান, পেশায় পাখিভ্যান চালক রাশেদুল। বেশ কিছুদিন পূর্বে তার বিবাহ বিচ্ছেদও হয়েছে। পাখিভ্যান চালালেও তিনি ঈদের কেনাকাটার জন্য পিতা-মাতার কাছে টাকা চান। কিন্তু টাকা না পেয়ে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে সেহেরি খাওয়ার জন্য ডাকতে গেলে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রাশেদুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা।

এদিকে এ বিষয়ে রাশেদুলের মা টুনি খাতুন বলেন, ‘আমি রাত আনুমানিক তিনটার দিকে সেহেরি খাওয়ার জন্য ছেলেকে ডাকাডাকি করি। কিন্তু সে ঘুম থেকে উঠে না। পরে ঘরে গিয়ে রাশেদুলকে না পেয়ে বাইরে খুঁজতে শুরু করি। এসময় বাড়ির পাশের একটি আমগাছের রাশেদুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাই।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলের পাইলস্ রোগ ছিল, এর কারণে সে আত্মহত্যা করেছে।’

গাংনীর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্মে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)