তিতুদহে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-03-31 ইং
তিতুদহে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে স্বামীর ওপর অভিমান করে ছাবিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা একটার দিকে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ছাবিনা খাতুন তিতুদহে ইউনিয়নের আড়িয়াগ্রামের জাহান আলীর স্ত্রী।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল দুপুরে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলাই ফাঁস দেন গৃহবধূ সাবিনা খাতুন। পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)