ওদের মুখে চাঁদের হাসি

আপলোড তারিখঃ 2024-03-31 ইং
ওদের মুখে চাঁদের হাসি ছবির ক্যাপশন:

গাংনীর ধানখোলা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক। ওরা পেয়েছে নতুন পোশাক আর পবিত্র কোরআন মাজিদ। গতকাল শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৭ জন শিক্ষার্থীকে এ ঈদ উপহার প্রদান করেন আমিনুর রহমান মুক্তিসহ বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তিরা।

জানা গেছে, ২০২২ সালে ধানখোলা গ্রামের মাঝের পাড়ায় এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এখানে হেফ্জখানা চালু হয়। বর্তমানে হাফেজিয়া শাখায় ৪৭ জন শিক্ষার্থী রয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমিনুর রহমান মুক্তি ১০টি শিক্ষার্থীকে উপহার হিসেবে টুপি, রেহেলসহ কোরআন মাজিদ ও আরও কয়েকজনের সহযোগিতায় নতুন পোশাক উপহার দেওয়া দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মহাবুল ইসলাম, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান মোকাদ্দেস, প্রতিষ্ঠান প্রধান মুফতী মাওলানা সেলিম হুসাইন, ইমাম আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, ধানখোলা ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাঈদ টোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)