আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত

আপলোড তারিখঃ 2024-03-31 ইং
আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাতৃভান্ডারের গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করেছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা পুরাতন বাজারের পুরুষ উত্তম কুমারের ছেলে সম্ভু কুমারের মাতৃভান্ডার নামের একটি প্রতিষ্ঠানে গুড় তৈরি করে ব্যবসা করে আসছেন। প্রতিষ্ঠানটি দেশ ও দেশের বাইরে থেকে এলসি করে গুড় নিয়ে আসে আলমডাঙ্গার কারখানায়। অভিযোগ ছিল অনুমতি না নিয়ে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রস্তুত করে বাজারজাত করা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল আলমডাঙ্গার মাতৃভান্ডার গুড়ের কারখানায় অভিযান চালান।

``

অভিযানে সেখানে পচা খাবার, অনুপযোগী গুড় ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রস্তুত করে বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক শম্ভু কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করে দেন। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি অফিসার নিজাম উদ্দিন ও আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামানসহ পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)