জীবননগর সেনেরহুদায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-31 ইং
জীবননগর সেনেরহুদায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্রাট হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। সম্রাট হোসেন একই গ্রামের জিরো পয়েন্ট এলাকার লিয়াকত হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোয়ালে ঢুকে গরুকে গোসল করান সম্রাট। রোজা ও অত্যন্ত গরমের কারণে এসময় তিনি মোটরের পানি দিয়ে গোসল করেন। পরে সেখান থেকে বের হওয়ার সময় গোয়ালের ভেতর ঝুলতে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সম্রাটের বাড়িতে উপস্থিত হন জীবননগর থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইন। পরিবার পক্ষ থেকে কোনে অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন ও বাবা-মায়ের জবানবন্দি নিয়ে এবং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আরমান আলী ও গ্রামের নেতাদের স্বাক্ষর নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। গতকাল শনিবার রাত ১০টায় সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেনেরহুদা জান্নাতুল কবরস্থানে লাশ দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)