আলমডাঙ্গা থানাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার

আপলোড তারিখঃ 2024-03-30 ইং
আলমডাঙ্গা থানাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানাপাড়ার মরহুম আফাজ উদ্দিন মিয়ার বাসভবনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানাপাড়া যুবসমাজের প্রতিনিধি মাসুদ রানা তুহিন। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া। তিনি বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনের মাস, এই মাসে আপনারা যারা থানাপাড়ায় বসবাস করেন, সকলে সততা ও সাথে নিষ্ঠার সাথে একে অপরের সাথে মিলে মিসে থাকবেন। পাড়ার সকল যুব সমাজকে ভালো কাজে পরিচালনা করবেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হারদী কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, আশরাফুল ইসলাম, ডা. আজিজুল হক সোমা, ডা. কাজল, আলমডাঙ্গা সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, আসাদুল হক, মীর ঠান্ডু মিয়া, মীর লাল্টু মিয়া, মীর উজ্জল, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরন, উজ্জল হোসেন, গনি মাস্টার, ইউনুছ আলী খান, ফজলুল হক, শহিদুল ইসলাম, রহমান মাস্টার, সাংবাদিক আতিক বিশ্বাস, ইলিয়াছ খান, মতিয়ার রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক ও থানা মসজিদের ইমাম মওলানা মিল্টন। আলমডাঙ্গার চার শতাধিক মানুষ ইফতার আয়োজন অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতান আরেফিন, সণ্টু মিয়া, ডা. আলো, সানজার মল্লিক, অ্যাড. তপু, টিলু হাসান, বিপুল মিয়া, লিপু মিয়া, আলো, প্রকৌশলী শিতল, ড্যানি, ডিউক, প্রিন্স, মিঠু, সাজু, হুমায়ন, সাকিল, টুটুল, মিজু, সোহাগ, সানজার, রিমন, লিটু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)