ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত গোলাম রাব্বির (২৫) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। নিহত রাব্বি উপজেলার লোকনাথপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, গোলাম রাব্বি প্রতিদিনের ন্যায় পুরাতন কাঁথা কেনার জন্য বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে গত বুধবার ভোরে বাড়ি থেকে বের হন। তিনি উপজেলার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুর চৌধুরী পাড়ার দোয়ার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোলাম রাব্বি পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এসময় রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়। এরপর তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
