জীবননগর বাসস্ট্যান্ডে অতিরিক্ত দামে তরমুজ ও মুরগী বিক্রি

আপলোড তারিখঃ 2024-03-30 ইং
জীবননগর বাসস্ট্যান্ডে অতিরিক্ত দামে তরমুজ ও মুরগী বিক্রি ছবির ক্যাপশন:

জীবননগরে অতিরিক্ত দামে তরমুজ ও মুরগী বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। এসময় কামরুলের তরমুজের দোকানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন। আর তাঁকে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করতে নির্দেশনা দেন। এদিকে আলামিনের মুরগীর দোকানে অতিরিক্ত দামে মুরগী বিক্রির প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁকে একই আইনের ৩৯ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, অতিরিক্ত দামে তরমুজ ও মুরগী বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সবাইকে ক্রয়-বিক্রর ভাউচার সঙ্গে রাখতে বলা হয়েছে। আর মূল্যতালিকা দৃশ্যমান জায়গায় টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)