জুমার নামাজের সময় দোকানের টিন কেটে সিগারেট চুরি

আপলোড তারিখঃ 2024-03-30 ইং
জুমার নামাজের সময় দোকানের টিন কেটে সিগারেট চুরি ছবির ক্যাপশন:

জুমার নামাজ চলাকালীন দোকানের বেড়ার টিন কেটে নগদ টাকা, সিগারেট ও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে কাউছার টি স্টল ও আঁখি সাইকেল স্টোরে এই চুরির ঘটনা ঘটে।
কাউছার টি স্টলের স্বত্ত্বাধিকারী কাউছার আলী বলেন, ‘অন্যান্য জুমার দিন উথলী বাসস্ট্যান্ড জামে মসজিদে নামাজ আদায় করতাম। তবে আজ আমি দোকান বন্ধ করে গ্রামের ভেতরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করি। নামাজ শেষে বিশ্রাম নিয়ে দোকানে এসে দেখি আমার দোকানের পেছনের দিকের টিন কেটে নগদ ৫০০-৬০০ টাকা, সিগারেট ও বিস্কুট চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা।’

আঁখি সাইকেল স্টোরের স্বত্ত্বাধিকারী আব্বাস বলেন, টিন কেটে কাউছার টি স্টলে প্রবেশের পর ওই দোকানের ভেতর থেকে পুনরায় টিন কেটে আমার দোকানে প্রবেশ করে দোকান থেকে একটি নতুন ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ হাজার টাকা। এদিকে দিন-দুপুরে উথলী বাসস্ট্যান্ড বাজারের দুটি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)