আলমডাঙ্গায় জমি দখলের অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-03-29 ইং
আলমডাঙ্গায় জমি দখলের অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ‘ক্ষমতা দেখিয়ে জমি দখল’ মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নওদা বন্ডবিল গ্রামের জাবুর হোসেন নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার পাল্টা সংবাদ সম্মেলন করেন জাবুর হোসেন। এর আগে গত ২২ মার্চ সাবেক সেনা সদস্য রাজিবুল ইসলাম মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাবুর হোসেন সাবেক সেনা সদস্য রাজিবুল ইসলামকে ভূমিদস্যু দাবি করে বলেন, ‘সে আমার জমি জবরদখল করে রেখে গত ২২ মার্চ শুক্রবার উল্টো আমার বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেন। রাজিবুলের সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত সত্য হচ্ছে, আলমডাঙ্গা টার্মিনালের দক্ষিণ পাশ ঘেঁষে রাজিবুল ইসলামের সাড়ে ১০ শতক ও আমার ২২ শতক জমি রয়েছে। জাবুর হোসেন দাবি করেন, সাড়ে ১০ শতক জমির মালিক হলেও রাজিবুল ইসলাম আমার দুই শতক জমি জবরদখল করে রেখেছেন।’

তিনি জানান, আলমডাঙ্গা পৌরসভার সার্ভেয়ার একাধিকবার মাপজোক করে জমির মালিকানা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সাবেক সেনা সদস্য গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষমতা প্রদর্শন করে আমার জমির দখল রেখেই জোরপূর্বক প্রাচীর দিয়ে ঘিরে দেন। ভূমিদস্যু সাবেক সেনা সদস্যের নামে আদালতে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আলমডাঙ্গা পৌরসভা ও প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে আইনানুগ সহযোগিতা কামনা করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)