চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক একজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2024-03-29 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক একজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় গাঁজাসহ ছানোয়ার মোল্লা (৫৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃত ছানোয়ার মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছানোয়ারের বাড়ি থেকে আটকের পর সাজাপ্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ছানোয়ার মোল্লা চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী ঈদগাহপাড়ার মৃত ছিদ্দিক মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এসময় ছানোয়ারকে তার বাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ছানোয়ার মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত ছানোয়ারকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)