সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল কর্মকারের মায়ের পরলোকগমন

আপলোড তারিখঃ 2024-03-28 ইং
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল কর্মকারের মায়ের পরলোকগমন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল কর্মকার ও সুনীল কর্মকারের মা পরলোকগমন করেছেন। গতকাল বুধবার ভোরে তিনি পরলোকগমন করেন। জানা গেছে, আলমডাঙ্গা চারতলা মোড়ের স্বর্ণপট্টির বাসিন্দা মৃত সুধীর কুমার কর্মকারের স্ত্রী ও সুনীল এবং সুশীল কর্মকারের মা গতকাল ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বেলা দুইটার দিকে আলমডাঙ্গা মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

সুনীল কর্মকার ও সুশীল কর্মকারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, প্রশান্ত বিশ্বাস, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, আলমডাঙ্গা কলাকেন্দ্রের পক্ষ থেকে ইকবাল হোসেন, রেবা রানী সাহা, নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক অমল কুমার বিশ্বাস, ওস্তাদ রেজাউল করিম, ওস্তাদ কমলকান্তি চক্রবর্তী, শামিম রেজা মোমিন দেওয়ান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)