দামুড়হুদায় কলা ও পেঁপে গাছ কর্তন মামলায় বৃদ্ধ আটক

আপলোড তারিখঃ 2024-03-28 ইং
দামুড়হুদায় কলা ও পেঁপে গাছ কর্তন মামলায় বৃদ্ধ আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ৪৫০টি কলা ও পেঁপে গাছ কর্তনের অভিযোগে শামসুর রহমান ছামু (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়। শামসুর রহমান ছামু দামুড়হুদা সদর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মৃত ইসাহাক মন্ডলের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, দামুড়হুদা সদরের মাদ্রাসা পাড়ার শামসুল আলম মোল্লার ছেলে নুর আলম দামুড়হুদা মৌজায় ১৭ শতক জমিতে কলা ও পেঁপের চাষ আছে। উক্ত জমির ৩শ টি কলাগাছ ও ১৫০টি পেঁপে গাছ কেটে দেওয়া হয়। তখন ভুক্তভোগী নুর আলম দামুড়হুদা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার এজাহারে নূর আলম আরও উল্লেখ করেন, আসামিরা দীর্ঘদিন যাবত জোরপূর্বক উক্ত জমিটি দখল নেওয়ার চেষ্টা করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে চলতি মাসের ৮ তারিখে ওই জমির কলা ও পেঁপের গাছ কর্তন করে। এতে কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার হয়েছে। আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)