ছবির ক্যাপশন:
দর্শনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত। সভায় বিশেষ অতিথি থেকে আলোচনা করেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার, দর্শনা থানা বিএনপির সহসাধারণ সম্পাদক যুদ্ধ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম।
দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটনের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠনে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসান টোটন, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আজিবার রহমান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম মিয়া, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব মিলন মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের মজনু শাহ, আসলাম উদ্দীনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
