দর্শনায় পিতা-পুত্রকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2024-03-28 ইং
দর্শনায় পিতা-পুত্রকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জখম পিতা-পুত্র হলেন- দর্শনা জয়নগর গ্রামের কাস্টমস পাড়ার মৃত আহম্মদ শেখের ছেলে জসিম উদ্দিন (৩৯) ও তার ছেলে রাকিবুল ইসলাম আকাশ (২১)। এ ঘটনায় রাকিবুল ইসলাম আকাশ বাদী হয়ে গতকালই দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে জসিম উদ্দিন চেকপোস্ট সংলগ্ন এলাকায় বসে নিজ মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করছিলেন। এসময় একই এলাকার প্রথমপাড়ার আজের আলীর ছেলে আশরাফুল মোবাইলে জসিম উদ্দিন তার ছবি তুলেছে অভিযোগ তুলে গালমন্দ শুরু করে। একপর্যায়ে সেখানে আশরাফুলসহ তার সহযোগীরা উপস্থিত হয়ে জসিম উদ্দিনকে পিটিয়ে জখম করে। এসময় রাকিবুল ইসলাম আকাশ মারধরের হাত থেকে পিতা জসিমকে রক্ষা করতে চেষ্ট করলে তাকেও পিটিয়ে জখম করা হয়।
পরে রাকিবুল ইসলাম আকাশ এ ঘটনায় জয়নগর গ্রামের প্রথমপাড়ার আজের আলীর ছেলে ইকরামুল হোসেন (৩৫), গিয়াস উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (২৮), আশরাফুল ও তার ছেলে তুষার হোসেন (২৭) এবং তাহাজ্জুল মোল্লার ছেলে ফারুক হোসেনের (৩৮) নাম উল্লেখ করে দর্শনা থানায় লিখিত অভিযোগ করে। এ বিষয়ে দর্শনা খানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মারধরের ঘটনায় একটি অভিযোগ হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)