ছবির ক্যাপশন:
দর্শনায় বৈশ্বিক স্থিতিবস্থা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকল্পে পানির অপরিহার্য ভূমিকার বর্তমান প্রেক্ষাপটে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পানি দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ‘শান্তির জন্য পানি’ (Water for Peace)। ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচনাপত্র উপস্থাপন করেন সংস্থার উপ-সমন্বয়কারী শাহেদ জামাল।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম। বিশ্ব পানি দিবসের গুরুত্ব নিয়ে আরো আলোচনা করেন কামরুজ্জামান কামাল ও নজরুল ইসলাম।
আলোচনা সভায় অতিথি ও অলোচোকবৃন্দ ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের সকলকেই সুপেয় পানির উৎস যথাযথভাবে সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন। বৃষ্টির পানির ব্যবহার ও ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাসকরণে খরাসহিষ্ণু ফসলের আবাদ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় জানানো হয়, ওয়েভ ফাউন্ডেশন ওয়াটার.অর্গ এর সহায়তায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ অভিযোজন করার জন্য ১৫টি জেলার মাঠ পর্যায়ে জলবায়ু ঘাতসহিষ্ণু নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে।
