চুয়াডাঙ্গায় বিশ্ব নাট্যদিবসে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2024-03-28 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব নাট্যদিবসে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

‘শিল্পই শান্তি’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব নাট্যদিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এর আয়োজন করা হয়। অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবীবী জহির রায়হান।

অরিন্দমের সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় এছাড়াও আলোচনা করেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ও অরিন্দম চুয়াডাঙ্গার সাবেক সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার। সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলার কালচারাল অফিসার মামুন-বিন সালেহ। বিশ্ব নাট্যদিবস আন্তর্জাতিক বাণী পাঠ করে অরিন্দমের নৃত্য ও সঙ্গীত সম্পাদক সুমিতা দে, জাতীয় বাণী পাঠ করে সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)