পাবনায় গাংনীর মেয়ে মীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2024-03-27 ইং
পাবনায় গাংনীর মেয়ে মীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শারভীন সুলতানা মীম (২৬) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আসিফ মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের গ-ব্লকের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মীম মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের আজিজুল ইসলামের মেয়ে। মীম পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সোমবার দিবাগত রাতে তার মরদেহ বাবার গ্রামে দাফন করা হয়। আসিফ মোর্শেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী। গত ডিসেম্বর মাসে তারা দুজন বিয়ে করেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)