চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় শহরের একটি সামাজিক সংস্থার অফিসে ছোট্ট পরিসরে এই সভার আয়োজন করে কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর। সভায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মনঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
