আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাদকব্যবসায়ী সাহেরা খাতুন ওরফে ছোট বুড়ি ৩০ বোতল ফেনসিডিলসহ আটক

আপলোড তারিখঃ 2017-09-07 ইং
আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাদকব্যবসায়ী সাহেরা খাতুন ওরফে ছোট বুড়ি ৩০ বোতল ফেনসিডিলসহ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ার মাদকব্যবসায়ী সাহেরা খাতুন ওরফে ছোট বুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাড়ির গেটের সামনে থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বেগমপুরের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাদক বিখ্যাত মাদকব্যবসায়ী সাহেরা খাতুন ওরফে ছোট বুড়ি ৩০ বোতল ফেনসিডিলসহ আটক হয়। উথলী বিশেষ ক্যাম্প ইনচার্জ হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাহেরা খাতুন ওরফে ছোট বুড়ির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন। স্থানীয় সুত্রে জানা গেছে, সাহেরা খাতুন বহুদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। ইতোপুর্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে সে জামিনে এসে পুনরায় মাদকব্যবসা পরিচালনা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)