ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ও সমাজকর্মী নজরুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার বেলা দুইটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি কুমারী গ্রামের সাবেক প্রধান শিক্ষক মরহুম নুরুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। নজরুলের মৃত্যুর সংবাদ শুনে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, কুমারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার শাহ আলম মণ্টু, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মমিন চৌধুরী ডাবুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি দেখতে আসেন।
