গাংনীতে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2024-03-25 ইং
গাংনীতে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রাম থেকে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামনগর গ্রামের আসমত আলী (৪৮), জানেবুল ইসলাম (৩৫), মেছের আলী (৫২), সাহাজুল ইসলাম (২৭), ইউনুস আলী (৪৩), সাহাজুল বিশ্বাস (৫৫) ও ইয়ার আলী (৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গাংনী থানা-পুলিশের একটি দল রামনগর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়ার খেলার জন্য ব্যবহৃত দুই সেট তাস ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)