ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি হলেন শফিকুল ইসলাম অপু

আপলোড তারিখঃ 2024-03-25 ইং
ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি হলেন শফিকুল ইসলাম অপু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মো. শফিকুল ইসলাম অপুকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। শফিকুল ইসলাম অপু ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত  মোতাবেক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুজনিত কারণে জেলা শাখার সভাপতির শূন্য পদে মো. শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে। উল্লেখ্য, গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)