গাংনীতে সাপের কামড়ে কসাইয়ের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-09-07 ইং
গাংনীতে সাপের কামড়ে কসাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রাামে সাপের কামরে নুরুল হক (৫২) নামের এক কসাইয়ের মৃত্যু হয়েছে। সে মালশাদহ গ্রামের মৃত আহম্মদ মন্ডলের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহয়। স্থানীয়রা জানান, নুরুল হক মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে তাকে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। এসময় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দেয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)