চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নাম-পরিচয়হীন বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-25 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নাম-পরিচয়হীন বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধর (৭০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২০ মার্চ জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের অদূরে গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই বৃদ্ধের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, গত ২০ মার্চ সকালে দামুড়হুদার জয়রামপুর স্টেশনের অদূরে বড়পুলের মাঠ নামক স্থানে রেললাইনের পাশে আহত অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তিনি অচেতন ছিলেন। পরে বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তারা। পরিচয় না পাওয়া গত দুদিন যাবত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও ‘দুস্থের আস্থা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃদ্ধকে দেখভাল করা হচ্ছিল। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, ওই বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত ছিল। তিনি অচেতন অবস্থায় ছিলেন। আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এই অজ্ঞাত বৃদ্ধ। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ট্রেনের ধাক্কায় আহত হয়ে অজ্ঞাত এক বৃদ্ধ মারা গেছেন। আজ সোমবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ওই বৃদ্ধের পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় সনাক্তে কাজ করবে সিআইডি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)