চোরাই ট্রাক উদ্ধার করল চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ

আপলোড তারিখঃ 2024-03-24 ইং
চোরাই ট্রাক উদ্ধার করল চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি চোরাই ট্রাক উদ্ধার হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার টিএনটি মোড় গোরস্থান মসজিদের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি জিডি মূলে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহিতসহ সহযোগী ফোর্স গোরস্থান মসজিদের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, গত ১৮ তারিখ দিবাগত রাতে যশোর জেলা থেকে যশোর-ট-১১-৪৮৩৬ নম্বরের ট্রাকটি চুরি করে চুয়াডাঙ্গায় নিয়ে আসে সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র। পরে ওই ট্রাকের পিছনের দুটি টায়ার বিক্রি করে দেয় তারা। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চোর চক্রকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। একইসাথে ওই ট্রাকের প্রকৃত মালিকের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)