আলমডাঙ্গা ও মেহেরপুরে ইফতার মাহফিল ও দোয়া

আপলোড তারিখঃ 2024-03-24 ইং
আলমডাঙ্গা ও মেহেরপুরে ইফতার মাহফিল ও দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা একাডেমি ২০০৪ সালের এসএসসি ব্যাচের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের রেড চিলি অ্যান্ড রেস্টুরেন্টে এর আয়োজন করে একাডেমি ২০০৪ এসএসসি বন্ধু ব্যাচ। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি ২০০৪ সালের এসএসসি ব্যাচের সাব্বির আহমেদ চঞ্চল, সাব্বির হোসেন জোয়ার্দ্দার, শেখ ইমন, সামিউল আওয়াল অপু, মাসুদুর রহমান, তানিম হাসান তারেখ, রাইসুরজ্জামান মুক্ত, শেখ বাবন, ইমরান হুসাইন, সাইফ জাহান, জাবিদ সরদার, আব্দুল আলিম, আক্তারুজ্জামান, মিজানুর রহমান, ওহিদুল ইসলাম বিশ্বাস, নজরুল ইসলাম, ইকবাল মাহামুদ, নাফিজ রিমন, শেখ সোহেল, শরীফ চৌধুরী। ইফতার ও দোয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালা করেন শেখ ইমন।

``

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা বণিক সমিতির অফিসকক্ষে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বণিক সিমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, সহসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, নির্বাহী সদস্য খন্দকার হামিদুল ইসলাম আজম, আ. ওহাব কাবলু, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, ফারুক হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, সাইদুল ইসলাম, খন্দকার সজিব, সিরাজুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।

``

মেহেরপুর:

‘বাড়ি মেহেরপুর’ সামাজিক গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর শহরের কলেজ রোড এলাকায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ‘বাড়ি মেহেরপুর’ গ্রুপের অ্যাডমিন আমেরিকান প্রবাসী নুরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় এসময় মো. রাজ, এম এ মাবুদ, মিজানুর রহমান রিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

``

গাংনী:

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের থানা সড়কে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে দোয়ার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. নাসিম খাঁনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিব। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রণ্টু। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. তারিকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক মিলন, সাংগঠনিক সম্পাদক সজল হালদার, কৃষিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক সাজিদুর রহমান তন্ময়, সদস্য মুনায়েম, রবিন, শাহাজাহান, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)