হাইব্রিড নেতাদের কথায় বির্ভ্রান্ত না হয়ে, সকলকে একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2017-09-07 ইং
হাইব্রিড নেতাদের কথায় বির্ভ্রান্ত না হয়ে, সকলকে একত্রিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
দর্শনায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি দর্শনা অফিস: দর্শনায় দলীয় নেতা কর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় দর্শনা পৌর আ. লীগের আয়োজনে দলীয় কার্যালয় চেয়ারম্যান মার্কেটের ২য় তলায় এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আ. লীগের সিনিয়র সহ সভাপতি আমির হোসেনের সভপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ. লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে এখন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দলের সকল নেতা-কর্মীদের একত্রিত হয়ে নৌকা প্রতিককে নির্বাচিত করতে হবে। কর্মীরা দলের প্রাণ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একমাত্র আ. লীগই দলের কর্মীদের মুল্যায়ন করে। তিনি আরও বলেন দলের ভিতরে কিছু হাইব্রিড নেতাদের কথা শুনে আপনারা বির্ভান্তির মধ্যে পড়বেন না। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শীত যারা এখনই সময় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে বর্তমান সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মন্জু, জেলা আ. লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রহমতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক এড. আবু তালেব, জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, জীবননগর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আ.লীগ নেতা- ইলিয়াস হোসেন, সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, এরশাদ আলী মাস্টার, আ. বারি, হুমায়ুন কবীর, সাইদুর রহমান, ফরিদুর রহমান, যুবলীগ নেতা- জয়নাল আবেদীন নফর, সাইফুল ইসলাম হুকুম, এম ফয়সাল, আশাদুল, ভুট্টু, মিজান, ছাত্রলীগ নেতা- জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাহাবুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রুবইত আজাদ বীন সুস্তির, সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, বাকি বিল্লাহ, বাবুল আক্তার, তানজির, আকামত, মামুন, আমির, ইমরান, বিল্লাল, রিদয়, মুন্না, খালিদ, রাজু, সোহেল, আসাদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)