মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-03-24 ইং
মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর থেকে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার নাটিমা ইউনিয়নের খড়ে মান্দার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন- যোগীহুদা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৪) ও একই গ্রামের আজিবর মিয়ার ছেলে সাকিব (২২)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার খড়ে মান্দারতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)