ভাতিজার লাঠির আঘাতে প্রতিবন্ধী চাচার মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
ভাতিজার লাঠির আঘাতে প্রতিবন্ধী চাচার মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফতেপুর তুষার সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই উপজেলার ফতেপুর বেড়েরমাট গ্রামের আব্দুল বারীর ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক ভাতিজা রাজু আহম্মেদকে আটক করে হেফাজতে নেয়। আটক রাজু ওই গ্রামের লালন হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেড়েরপাড় গ্রামের ভ্যানচালক শাহ আলম ভ্যান নিয়ে খালিশপুর থেকে ফতেপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা রাজু তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় সস্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজা রাজুকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)