জমি দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
জমি দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

একাধিকবার মাপজোক ও পৌরসভার সিদ্ধান্ত অমান্য করে অন্যের জমির অংশ দখল করার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার নওদা বণ্ডবিল গ্রামের জাবুর আলীর বিরুদ্ধে। তিনি অন্যের প্রাচীর ভেঙে দিয়ে সেই জমির একটি অংশ দখল করার চেষ্টা করছেন, এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় সংবাদ সম্মেলন করে জমি দখলের অভিযোগ করেন উপজেলার প্রাগপুর গ্রামের রাজিবুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিবুল ইসলাম বলেন, ২০২১ সালে ৪৭ নম্বর বণ্ডবিল মৌজার, আরএস খতিয়ান ৮০৩, আর এস ১৬২৫ নম্বর দাগে ১২ শতক জমি নওদা বণ্ডবিল গ্রামের ঠান্ডু রহমান গং এর কাছ থেকে ক্রয় করি। সে সময়ই ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর দিয়ে ভোগ দখলে নেওয়া হয়। পরবর্তীতে জাবুর আলী আমাদের ক্রয়কৃত জমির মধ্যে জমি পাবেন দাবি করে জোরপূর্বক তা দখল করার চেষ্টা করে আসছিলেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, এই জমির মাঝখান দিয়ে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে পৌরসভার একটি রাস্তা রয়েছে। এদিকে, একাধিকবারের মাপজোক ও পৌরসভার সিদ্ধান্ত অমান্য করে গতকাল সকালে ওই জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন জাবুর আলী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজিবুল ইসলাম প্রাচীর ভাঙ্গতে জাবুর আলীকে নিষেধ করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হন। এ বিষয়ে ভুক্তভোগী রাজিবুল বাদী হয়ে জাবুর আলীসহ দুজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজিবুল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ক্রয়কৃত জমি নির্বিঘ্নে ভোগ দখলের জন্য ও জবরদখলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)