দামুড়হুদার মদনায় বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
দামুড়হুদার মদনায় বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বিদ্যুতায়িত হয়ে
বশির আলী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ছাদে ভুট্টা শুকানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তার মৃত্যু হয়। বশির আলী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আফসার আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল হক জানান, আজ সকাল থেকে মদনা গ্রামের উত্তরপাড়ার ইলার উদ্দীনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিল বশির আলী। সকাল ১০টার দিকে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তার শরীরে স্পর্শ হয়। এসময় তিনি বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)