১১৮ রানে হারলো টাইগ্রেসরা

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
১১৮ রানে হারলো টাইগ্রেসরা ছবির ক্যাপশন:

অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে বাংলাদেশের মেয়েরা। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৮ রানে হেরেছে তারা। ক্যাচ হাতছাড়া করা আর বাজে ফিল্ডিংই বাংলাদেশকে বেশ ভোগায়। ২১৪ রানের রেকর্ড লক্ষ্যের পর হুমড়ি খেয়ে পড়েছে ব্যাটিং। জবাবে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে ৯৫ রানেই। টানা তিন ব্যাটার হয়েছেন রান আউট। ২৫ রানে তুলতেই খোয়া গেছে শেষ ৮ উইকেট। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল আর দুইজন- সোবহানা মোস্তারি (১৭) ও মুর্শিদা খাতুন (১০)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন অ্যাশলি গার্ডনার। এছাড়া দুটি উইকেট পেয়েছেন কিম গ্রাথ। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিরপুরের স্পিনিং আর স্লো উইকেটে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার মেয়েদেরও। অ্যালিসা হিলি, ফোবে লিচফিল্ড, বেথ মুনি কিংবা তাহলিয়া ম্যাকগ্রাদের কেউই নিজেদের চেনাতে পারেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)