গাংনীতে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
গাংনীতে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতায় ৭টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

এতে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রথম, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান পুরস্কার বিতরণ করেন। এসময় আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব ও জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)