আন্দুলবাড়ীয়ায় আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
আন্দুলবাড়ীয়ায় আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন ছবির ক্যাপশন:


জীবননগরের আন্দুলবাড়ীয়ায় দাফনের প্রায় আড়াই মাস পর কবর থেকে জাফর আলীর নামের এক ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। মরহুমের মেয়ে জুলিয়ার দায়ের করা হত্যা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। জাফর আলী আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রীপাড়ার দিনার আলীর ছেলে।

নিহত জাফরের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি জাফর আলীর ডুবন্ত লাশ উদ্ধার হয়। এসময় পরিবার ও স্থানীয়দের তথ্যে পুকুরে গোসল করার সময় তিনি মৃগী রোগের কারণে ডুবে মারা গেছেন জানা গেলে লাশ ময়নাতদন্ত ছাড়ায় দাফন করা হয়। এদিকে চলতি মাসের ৮ তারিখ মেয়ে জুলিয়া পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে তিনজনকে আসমি করে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ উত্তোলনের পর সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত করার নির্দেশ দেন।

লাশ উত্তোলনের সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কাজল রেখা, ইউপি মেম্বার নূর ইসলাম খোকা, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুল ইসলাম মনির তরফদারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয়রা। এদিকে, দাফনের আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় গোটা এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)