আন্দুলবাড়ীয়ায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-22 ইং
আন্দুলবাড়ীয়ায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পূর্ব বাজারে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূর্ব বাজার খাপাড়ার মোড়ে ব্যক্তি উদ্যোগে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া গ্রামের সমাজ সেবক নুরুল ইসলাম জাকি। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম, সমাজ সেবক শেখ লিয়াকত আলী, কাজী ফার্মেসির মালিক কাজী দেলোয়ার হোসেন রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জেলা ছাত্রদলের সাইদুর রহমান বাবুসহ স্থানীয় রোজাদার ও ধর্ম প্রাণ মুসল্লিরা। ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম পিন্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)