আলমডাঙ্গায় চার ব্যবসায়ীকে জরিমানা

বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্তি মূল্যে মাংস বিক্রি

আপলোড তারিখঃ 2024-03-21 ইং
আলমডাঙ্গায় চার ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বেশি দামে গরু, খাসির ও মুরগীর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে নিত্যপ্রয়োজনীয় বাজার দর মনিটরিং করা হয়। এসময় অভিযোগ ওঠে মাংস ও মুরগীর বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম অমান্য কারে বেশি দামে বিক্রি করছেন চার ব্যবসায়ী। অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

``

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, সরকারিভাবে ব্রয়লার মুরগীর উৎপাদন খরচ ১৪৫ টাকা ৭৮ পয়সা। তা উৎপাদক পর্যায়ে ১৫১ টাকা ৮১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৬২ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৫ টাকা ৩০ পয়সা দরে বিক্রি করতে হবে। একইভাবে গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা। উৎপাদক পর্যায়ে গরুর মাংসের কেজি ৬০৫ টাকা ১৩ পয়সা, পাইকারি পর্যায়ে ৬৩১ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৬৬৪ টাকা ৩৯ পয়সা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাংস ব্যবসায়ী মজিবর রহমানকে ৩ হাজার টাকা, লিজু আলীকে ২ হাজার টাকা, মুরগী ব্যবসায়ী ইমন হোসেনকে দেড় হাজার টাকা এবং সোলেমান আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, পৌর কনজারভেন্সি, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, স্যানেটারি পরিদর্শক রানাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানে অন্যান্য মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)