দর্শনায় ইয়াবাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে জেল

আপলোড তারিখঃ 2024-03-21 ইং
দর্শনায় ইয়াবাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে জেল ছবির ক্যাপশন:

দর্শনায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান বিপ্লব (২২) নামের এক যুবককে আটক করেছেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে দর্শনা থানার শান্তিপাড়া গ্রামে বিপ্লবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান বিপ্লব দর্শনা শান্তিপাড়ার আকবর খাঁর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে বিপ্লবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। তাকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)