ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জীবননগর পৌর কিন্ডার গার্টেন থেকে তৃতীয় শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মোছা. জারিন ইয়াছমিন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার রোল নম্বর ৩০৬৫। সে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের জহিরুল ইসলাম ও আজমিরা খাতুন শ্যামলীর একমাত্র কন্যা এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুনের ভাগ্নি। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ আলাউদ্দিনসহ সকল শিক্ষক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জহিরুল ইসলাম ও আজমিরা খাতুন।
এদিকে, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় জারিনকে শুভেচ্ছা জানিয়ে সকলের নিকট দোয়া চেয়েছে দাদী, নানা আদম আলী, নানী রোকেয়া খাতুন চাচী, ফুফু-জামাই, মেজো চাচা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাহাবুল, বড় মামা আশরাফুল, মেজো মামা মিল্টন, ছোট মামা নাজমুল ইসলাম রাজু, বড় ভাই আশরাফুল, ছোট ভাই শাহরিয়ার নাফিস, মুস্তাসিম, আব্দুল্লাহ, রাফিন, আপু মৌটুসি, মিথিলা ও নাবিলা।
