ঝিনাইদহে সমৃদ্ধি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

আপলোড তারিখঃ 2024-03-20 ইং
ঝিনাইদহে সমৃদ্ধি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহে হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা (সমৃদ্ধি) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সমৃদ্ধি প্রকল্পের জেলা জোটের সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর থানার নারী ও শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেলথ ডেক্সের কর্মকর্তা এসআই ডলি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পৌরসভার কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার এফোর্টসের (উই) পরিচালক শরীফা খাতুন। অনুষ্ঠানে জানানো হয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রে হোম বেইজড নারী গার্মেন্টস নারী শ্রমিকদের কাজের স্বীকৃতি, ন্যায্য মজুরি ও মর্যাদা ও ক্ষমতায়িত হওয়ার মাধ্যমে তাদের সার্বিক কল্যাণ বৃদ্ধি করতে ২০২২ সালের অক্টোবর থেকে ঝিনাইদহে সমৃদ্ধি প্রকল্পের কাজ শুরু হয়।

অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতা এই প্রকল্প বাস্তবায়ন করে উই। ঝিনাইদহ পৌরসভা ও সদর উপজেলার কালীচরণপুর এবং পাগলাকানাই ইউনিয়নে এই প্রকল্প চলমান ছিল। মার্চে এক প্রকল্পের কাজ শেষ হচ্ছে। প্রকল্প চলমান থাকা অবস্থায় ৫০০ জনকে জেন্ডার ভিত্তিক, ৫০০ জনকে দর্জি সেলাই প্রশিক্ষণসহ হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)