হাঁসের খামারে আটকা পড়ল মেছো বাঘ

আপলোড তারিখঃ 2024-03-20 ইং
হাঁসের খামারে আটকা পড়ল মেছো বাঘ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি হাঁস খামারের খাঁচায় আটকা পড়েছে মেছো বাঘ। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে গ্রামের বদরুদ্দোজার খামার থেকে আটকা পড়া মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগের একটি দল। এর আগে সকালের দিকে বাঘটি আটকা পড়ে।

খামারের মালিক বদরুদ্দোজা বলেন, ‘আমি কয়েক বছর যাবত গ্রামের একটি মাঠে হাঁসপালন ও মাছ চাষ করে আসছি। সকালে একটি মেছো বাঘ হাঁস খাওয়ার জন্য খামারে হানা দেয়। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় মেছো বাঘটিকে খাঁচায় আটকিয়ে রাখা হয়। গত দুই বছরে আমার এই খামারে ৪টি মেছো বাঘ ও ৩টি শিয়াল আটকা পড়ে। পরবর্তীতে সেগুলাকে ছেড়ে দিই। বারবার মেছো বাঘের হানা দেয়ার কারণে হাঁসগুলো অনেক ভয় পায়। সেই সাথে ডিম দেয়াও বন্ধ হয়ে গেছে।’

এদিকে, খবর পেয়ে গাংনী উপজেলা বন বিভাগের একটি দল হাঁস ও মৎস্য খামারে পৌঁছে মেছো বাঘটি উদ্ধার করে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পানকৌড়ি সংস্থার প্রতিনিধি আব্দুল হামিদ ও স্থানীয় ধানখালো ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদুজ্জামান লিলু। গাংনী উপজেলা বন বিভাগ কর্মকর্তা সাকিল আহমেদ জানান, খবর পেয়ে মেছো বাঘটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)