ছবির ক্যাপশন:
মুজিবনগরে গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির ইয়ারলি প্লানিং মিটিং উইথ পার্টনার স্কুলসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজস্ব অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম।
সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের ম্যানেজার মিস্টার সুব্রত টুটু, ডা. মিস্টার মজুমদার, হাসনাইন করিম প্রমুখ। সভায় উপজেলার ১০টি প্রাথমিক ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান এবং একজন এসএমসির সদস্যসহ ৪০ জন অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন মেহেরপুর সিডিপি গুড নেইবারস বাংলাদেশের সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।
