দর্শনায় কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-20 ইং
দর্শনায় কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে এর আয়োজন করা হয়।

জানা গেছে, অনানুষ্ঠানিক খাতে তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন ১২টি জেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে স্বল্প লাভে ঋণ বিতরণের জন্য উপযুক্ত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা এবং শিক্ষনবিশ প্রশিক্ষণ কার্যক্রমের জন্য উপযুক্ত মাস্টার ক্রাফটস্পার্সন (ওস্তাদ) এবং উপযুক্ত শিক্ষনবিশ (শিষ্য) নির্বাচনের লক্ষ্যে আয়োজিত কমিউনিটি আউটরিচ সভায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

``

সভায় ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য দেন উপ-পরিচালক জহির রায়হান, সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম, সিনিয়র সমন্বয়কারী প্রদীপ্ত কুমার মিত্র, এরিয়া ম্যানেজার মামুন মিয়া, এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী প্রবীর কুমার পাল। এছাড়াও ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেইজ প্রকল্পের জীবন দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)