ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনায় ছয় মাস মেয়াদী এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। গত রোববার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
এসময় বিদ্যালয়ের পক্ষ হতে নবাগত এডহক কমিটির সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, অভিভাবক সদস্য শেখ সামাদুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেন ও সহকারী শিক্ষক ফারহান উদ্দিন ঝংকার।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু প্রমুখ।
