ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ জনি আক্তার (২৪) নামের এক যুবক আটক হয়েছে। এসময় জব্দ করা হয় গাঁজা বহনকাজে ব্যবহৃত একটি ইজিবাইক। গত রোববার রাত ১১টার দিকে দর্শনা থানাধীন সিংনগর-রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জনি রাঙ্গিয়ারপোতা গ্রামের পুরাতনপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা গেছে, জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালান করছেন। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে দর্শনা থানা পুলিশের এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় জনি আক্তারকে আটক করা হলে তার নিকট থেকে জব্দকৃত ইজিবাইক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গতকালই তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দেয়া হয়।
