ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের হামলায় নবম শ্রেণির ছাত্র আহত

আপলোড তারিখঃ 2024-03-18 ইং
ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের হামলায় নবম শ্রেণির ছাত্র আহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার মহিষাকুন্ডু এলাকায় গতকাল সোমবার রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় রাফসান (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। আহত রাফসান শহরের কালেক্টর স্কুলের ছাত্র। তাকে হাতুড়িপেটা করে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং। সে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।

আহত রাফসানের বাবা জিনারুল ইসলাম তরুণ জানান, তারাবির নামাজ শেষে জানতে পারি ছেলেকে কে বা কারা মারধর করেছে। ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে ছেলের সাথে কথা বলে জানতে পারি, শহরের পুরাতন হাটখোলার ফল ব্যবসায়ী মানিক ও তাঁর দলবল সার্কিট হাউজের সামনে সিগারেট খেয়ে ধোঁয়া উড়াচ্ছিল। আর ছেলেদের যাবার সময় আজেবাজে কথা বলছিল। তখন আমার ছেলে বলে আপনারা বকছেন কেন? তখনই তাদের ওপর হামলা শুরু করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, শহরের চাকলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলার ঘটনা শুনেছি। শোনা মাত্রই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)