ঝিনাইদহে আব্দুল হাই এমপির মৃত্যুতে তিন দিনের শোক

আপলোড তারিখঃ 2024-03-18 ইং
ঝিনাইদহে আব্দুল হাই এমপির মৃত্যুতে তিন দিনের শোক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত এ শোক কর্মসূচি চলবে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ^াসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। গত শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসেনর সংসদ সদস্য আব্দুল হাই। গত রোববার ৪র্থ জানাজা শেষে তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)