কালীগঞ্জে রাস্তার উদ্বোধন করলেন এমপি আনার

আপলোড তারিখঃ 2024-03-18 ইং
কালীগঞ্জে রাস্তার উদ্বোধন করলেন এমপি আনার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার ডেন্স কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে এ কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সজল, সাবেক মেম্বার আয়ুব হোসেনসহ গ্রামবাসী। আলোচনা শেষে রাস্তার উদ্বোধন করা হয়। এসময় গ্রামবাসীর দাবিতে মরহুম যুবলীগ নেতা সাদেক আলীর নামে রাস্তাটি নামকরণ করার উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, গ্রামের মধ্যে যাওয়া জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি অবহেলিত হয়ে পড়েছিল। এলাকার মানুষ চলাচল করতে কষ্ট পাচ্ছিল। এখন কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৬৩ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে। এ সরকার সবসময় জনগণের উন্নয়নে কাজ করে আসছে। দীর্ঘ চার মেয়াদে আপনাদের ভোটে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। এসময়ে দেশে উল্লেখযোগ্য দৃশ্যমান উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে। এখন আপনারা না চাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খুঁজে খুঁজে রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করব। এসময় তিনি ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। রাস্তাটির নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক এন্টারপ্রাইজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)