চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা

আপলোড তারিখঃ 2024-03-17 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গায় সরকারি আদর্শ মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরআগে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের জেলা পুলিশ লাইন্সে শারীরিক মাপ ও চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ) অনুষ্ঠিত হয়। এর সকল ইভেন্টে কৃতকার্য মোট ৩০১ প্রার্থী গতকালের লিখিত পরীক্ষায় অংশ নেন।

লিখিত পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, নিয়োগ বোর্ডের সদস্য ও মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি তরিকুল ইসলাম, ঢাকা ১ এপিবিএন, পুলিশ সুপার মাশকুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)